ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আরও একমাস বাড়ল রিটার্ন দাখিলের সময়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ পিএম

আরও একমাস বাড়ল রিটার্ন দাখিলের সময়

আরও একমাস বাড়ল রিটার্ন দাখিলের সময়

এমটিনিউজ২৪ ডেস্ক : রেকর্ড চতুর্থ দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর দ্বিতীয় সচিব মো. একরামুল হকের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।

আর দ্বিতীয় দফায় ৩১ জানুয়ারি  ও প্রথম দফায় ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। আয়কর আইন অনুযায়ী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন।  

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!