ঢাকা   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার সেতুমন্ত্রী যে বার্তা দিলেন ঈদের ছুটি বাড়ানো নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

এবার সেতুমন্ত্রী যে বার্তা দিলেন ঈদের ছুটি বাড়ানো নিয়ে

এবার সেতুমন্ত্রী যে বার্তা দিলেন ঈদের ছুটি বাড়ানো নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সবিচালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যে প্রস্তুতি নেয়া হয়েছে আশা করছি যে একটা স্বস্তি এবং আরামদায়ক ঈদযাত্রা হবে। যেটা প্রতিবন্ধকতার কথা বলেছি দেড় কোটি মানুষ দুই দিনের মধ্যে ঢাকা শহর ছাড়তে চায়। একদিন ছুটি বাড়ালে ছুটিটা আরও স্বস্তির হয়, তবে সেটা সরকারের সিদ্ধান্ত। সেটা এখনো বিবেচনায় নেয়ার সুযোগ হয়নি। পরিস্থিতি অনুসারে আগামীতে হয়তো সেই সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

ছুটি সমন্বয় করবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেটা এখনো সময় আছে, এখনো আমাদের প্রাক প্রস্তুতিগুলো চলছে যে আমরা কিভাবে ফাংশন করব এবং করাবো এবং মাঠে থাকবো সেই জায়গায় প্রস্তুতিটা চলছে সেটা আগামীতে বলা যাবে।

 

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আরও বাড়তে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। ছুটি বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই হিসেবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা আছে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে।

 

মূলত ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা করছে সরকার।

১৯ মার্চের আগে ১৭ মার্চ (মঙ্গলবার) রয়েছে শবে কদরের ছুটি। মাঝে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। তাহলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলে টানা সাত দিন হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!