ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে

পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার (১৪ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হয়।

আজ শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হবে রবিউল আউয়াল মাসের গণনা। চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র রবিউল আউয়াল মাসের ১২ তারিখে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। এ উপলক্ষে ২৬ আগস্ট সরকারি ছুটি থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারিত ছিল।

তবে ইসলামী তারিখ ও সংশ্লিষ্ট ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তারিখটি নিশ্চিত হওয়ার অপেক্ষা ছিল। বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় পূর্বনির্ধারিত ২৬ আগস্টের ছুটি বহাল থাকছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এ উপলক্ষে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও কিয়ামের আয়োজন করা হয়।

এ ছাড়া মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা, সীরাত ও মানবতার বার্তা নিয়ে আলোচনাসভা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। অনেকে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দরুদ ও সালাম পাঠের মাধ্যমে দিনটি পালন করেন।

বিভিন্ন স্থানে মিলাদ উপলক্ষে তবারক বিতরণ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। এসব আয়োজনের মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা তুলে ধরা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন