ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেওয়া নিয়ে বড় সুখবর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেওয়া নিয়ে বড় সুখবর

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা দেওয়া নিয়ে বড় সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে বলে আশা প্রকাশ করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। তিনি জানান, বর্তমানে সীমিত আকারে চালু থাকা ভিসা ব্যবস্থাকে পূর্ণাঙ্গভাবে পুনরায় চালুর জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে।

সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

অনিরুদ্ধ দাস বলেন, বর্তমানে মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ রয়েছে। তবে এসব ভিসা পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা কার্যক্রম দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করা হয়। মেডিকেল ভিসা ছাড়া অধিকাংশ ভিসা বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে সহকারী হাইকমিশনার বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত। দুই দেশের জনগণই এই ইতিবাচক ও দীর্ঘমেয়াদি সম্পর্কের মূল অংশীদার। ঐতিহাসিকভাবে দুই দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন