ঢাকা   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে নতুন সিদ্ধান্ত আসতে পারে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১০:১২ পিএম

যে নতুন সিদ্ধান্ত আসতে পারে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে

যে নতুন সিদ্ধান্ত আসতে পারে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থা নিয়ে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার বিষয়ে আলোচনা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সভায় জানানো হয়, দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি হয়। আগে এই ডিপ্লোমা কোর্সটি তিন বছর মেয়াদি ছিল। পরবর্তীতে এটি চার বছরে উন্নীত করা হলেও পাঠ্যক্রম বা সিলেবাসে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশ করতে এক বছর অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

ডিপ্লোমা কোর্সের মেয়াদ তিন বছর করা হলে, শিক্ষার্থীরা বর্তমান সময়ের চেয়ে এক বছর আগেই কর্মক্ষেত্রে যোগ দেওয়ার সুযোগ পাবে বলেও আলোচনায় উঠে আসে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!