ঢাকা   শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:০৮ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রমাদান। রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের জন্য ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে জানানো শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা জানান।

ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অটল সমর্থন পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে বাংলাদেশের ধারাবাহিক অবস্থান পুনরায় তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও উভয়পক্ষ আলোচনা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!