ঢাকা   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকার মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের সরকার কীভাবে একসঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে পারে বৈঠকে সে বিষয়ে কথা বলেন মন্ত্রী ও রাষ্ট্রদূত। এ ছাড়াও বৈঠকে উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!