ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পিএম

দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল থেকে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর ৩ টায় সূর্য গ্রাম হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা ঘোষণা করেন।

দিনব্যাপী বগুড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করেন এবং পরিচালনা কমিটি, চিকিৎসক ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকাদান কর্মসূচিকে সরকারের অন্যতম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে। কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার হাম এবং রুবেলার জন্য কোনো টিকা সংগ্রহ করেনি। আমরা একটু দেরি হলেও সে কর্মকাণ্ড শুরু করেছি।

এরপর বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণকালে তিনি বলেন, আমরা মা’দেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে চাই । বর্তমানে নারী-পুরুষ মিলে একসাথে আয় না করলে সাবলম্বী হওয়া যায় না। আজ আমরা ৯১১ জন মায়েদেরকে কার্ড দিলাম। এই কাঠ শুধু মায়েরাই পাবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে আরো ২৩ টি উপজেলায় এই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে চার কোটি মায়েদের কাছে এই কার্ড পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোটি কোটি টাকা দুর্নীতি করে দেশের বাহিরে পাচার করেছে। আমরা সেই দুর্নীতি রোধ করতে চাই। নিজেদের অর্থ দিয়ে দেশের মানুষের সব কাজকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই।

সকাল থেকেই জিয়াউর রহমানের বাগবাড়ী এলাকায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নারী-পুরুষ, শিশুদের অভিভাবক, স্বাস্থ্যকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়।

এরপর তিনি শহীদ জিয়ার বাড়ির সামনে চৌকির ঘাট খাল খনন করেন। বক্তব্যে তিনি বলেন, ১৯৭৯ সালে এই খাল আমার পিতা শহীদ জিয়াউর রহমান খনন করেছিল, আমরা আবার এই খালটা পুনরায় খনন করছি। দুই পাশে গাছ লাগানো হবে, খালি মাছ চাষ করা হবে, মা ও বোনেরা খালের পাশে শাক-সবজির আবাদ করতে পারবেন যাতে দারিদ্রতা ঘোচে। এতে কৃষকের উপকার হবে, বন্যার প্রকোপ থেকে আমরা মুক্তি পাব, শুষ্ক মৌসুমে পানির সমস্যা মিটবে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই।

বেলা চারটায় তিনি গাবতলী বাগবাড়ি তিনটি প্রোগ্রাম শেষ করে সার্কিট হাউজ রওনা হন। এ সময় রাস্তার দুপাশে গ্রামের মানুষেরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

এর আগে বাগবাড়ি যাওয়ার পথে দুপুর সাড়ে বারোটায় শাহজাহানপুরের জাল শুকায় জনগণ তার গাড়ি আটকে দেন। সেখানে তিনি বলেন, আমি আপনাদের সন্তান, দেশের উন্নয়নের জন্য কাজ করছি। বিগত সময় আমি শুধু গাবতলীর উন্নয়ন এর জন্য কাজ করেছি। এখন সারাদেশের মানুষ উন্নয়ন চায়। আমি পর্যায়ক্রমে দেশের প্রতিটি অঞ্চলে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যত নির্বাচনি ওয়াদা আছে তা পূরণ করার চেষ্টা করবো। ইতিমধ্যেই দশ হাজার টাকা করে ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছি। আগামীতে এর পরিধি আরো বাড়ানো হবে।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে বগুড়া সার্কিট হাউস থেকে পায়ে হেঁটে কোর্ট চত্বরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি জজ আদালতে ই-বেইল বন্ড সেবা উদ্বোধন এবং বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলক উন্মোচন করেন।

পরবর্তীতে তিনি বগুড়া পৌরসভা ভবনে গিয়ে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষণা করেন। সেখানে তিনি বৃক্ষরোপণও করেন। পরে গাবতলী উপজেলার বাগবাড়ীতে গিয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

এছাড়া, সফরের অংশ হিসেবে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!