ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্যমন্ত্রী

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।

ওই অর্থবছরে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক অবস্থান তুলে ধরে তিনি জানান, আফগানিস্তানে রপ্তানি করা হয়েছে ১১ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি করা হয়েছে ২১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ১০ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। ভুটানে রপ্তানি করা হয়েছে ১৪ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি করা হয়েছে ৪৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ২৯ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার। ভারতে রপ্তানি করা হয়েছে ১ হাজার ৭৬৪ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার, বিপরীতে আমদানি করা হয়েছে ৯ হাজার ৬২৪ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি ৭ হাজার ৮৫৯ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। নেপালে রপ্তানি ৩৫ দশমিক ৪০ মিলিয়ন মার্কিন ডলার, আর আমদানি ৫ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানে রপ্তানি ৭৪ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৭৫৫ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার, ঘাটতি রয়েছে ৬৮১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার। শ্রীলঙ্কায় রপ্তানি ৮২ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার। মালদ্বীপে রপ্তানি ৬ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আর আমদানি ৩ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!