ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু

আ. লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর তার মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান আওয়ামী লীগ নেতা আলতাফ উদ্দিন শাহীন।

তিনি কটিয়াদী উপজেলার ধুলদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর চার ঘণ্টার মাথায় রবিবার ভোর ৬টার দিকে মারা যান তার মা জুবাইদা মনি।

পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে তার মৃত্যু হয়েছে।

শাহীনের ভায়রা শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন। শাহীনের প্রতি তার মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে পুরো এলাকা শোকে মুহ্যমান হয়ে আছে। এমন ঘটনা সত্যই অত্যন্ত বেদনাদায়ক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন