ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম

হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস সহযোগিতা করবে সরকার

প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আগামী তিনমাস সহযোগিতা করবে সরকার। বুধবার বেলা ১২টার দিকে জাতীয় সংসদে এতথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রাকৃতিক দুর্যোগ ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হাওর অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে ৩৫টি জেলা নিয়ে একটি পৃথক ‘হাওর মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।

হাওরের কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে সংসদ সদস্য ফজলুর রহমান বলেন, হাওর অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে- এতে হাওর অঞ্চলের সমস্ত ফসল তলিয়ে যাচ্ছে। সেখানে একটিমাত্র ফসল হয়। ১২ মাস এই মানুষকে তাদের পেটের ভাত ও পরনের কাপড়ের জন্য অন্যের ওপর নির্ভর করে থাকতে হবে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সব মন্ত্রীর কাছে অনুরোধ করছি-হাওর অঞ্চলকে দয়া করে এবার বাঁচান। হাওর অঞ্চলকে সঠিকভাবে বাঁচাতে হলে ৩৫টি জেলা নিয়ে একটি হাওর মন্ত্রণালয় করতে হবে। এই সরকারের হাত ধরেই দেশের মানুষের দুর্ভাগ্য দূর হবে বলে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!