ঢাকা   মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পূর্ণ সুস্থ হতে আরো দুই মাস সময় লাগবে মির্জা আব্বাসের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

পূর্ণ সুস্থ হতে আরো দুই মাস সময় লাগবে মির্জা আব্বাসের

পূর্ণ সুস্থ হতে আরো দুই মাস সময় লাগবে মির্জা আব্বাসের

এমটিনিউজ২৪ ডেস্ক : ধীরে ধীরে সেরে উঠছেন প্রবীণ রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এমনটাই জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। 

তিনি জানান, এখন অনেকটাই সুস্থ মির্জা আব্বাস। পুরোপুরি সুস্থ হয়ে খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। মির্জা আব্বাসের প্রতি দেশবাসী ও নেতাকর্মীদের ভালোবাসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতার পাশাপাশি তার পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন প্রবীণ এই নেতার স্ত্রী।

জানা গেছে, সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মির্জা আব্বাস। তিনি বর্তমানে শঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে পূর্ণ সুস্থতা ফিরে পেতে আরো প্রায় দুই মাস সময় লাগতে পারে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তিনি নিজেই ভিডিও বার্তার মাধ্যমে সকলের সামনে উপস্থিত হবেন এবং দোয়া চাইবেন। শারীরিক প্রক্রিয়া ও থেরাপি শেষ করে খুব শিগগিরই তিনি দেশে ফিরে আসবেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!