ঢাকা   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগের ভঙ্গুর অর্থনীতির ভার আমাদের বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:২৯ পিএম

আ.লীগের ভঙ্গুর অর্থনীতির ভার আমাদের বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকারের ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’র চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হত। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক, সামাজিক পরিবেশ বজায় রয়েছে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!