ঢাকা   শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রবাসী কার্ড দেবে সরকার, কী কী সুবিধা থাকছে এই কার্ডে?

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১২:১৬ পিএম

প্রবাসী কার্ড দেবে সরকার, কী কী সুবিধা থাকছে এই কার্ডে?

সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে বাংলাদেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে সরকার। এবার প্রবাসী নাগরিকদের জন্য আগামী দুই মাসের মধ্যে বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ জোগাতে চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড।

রোববার (১০ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, প্রবাসী কার্ড চালু হলে এর মাধ্যমে পাওয়া সুবিধাগুলো নিয়ে প্রবাসী নাগরিকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। এছাড়া এর আগে থেকেই প্রবাসী বাংলাদেশিদের জন্য ব্যুরো অব ম্যানপাওয়ার ইমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং কার্ড বা বিএমইটি কার্ড চালু রয়েছে।

মূলত বৈধভাবে বিদেশে কাজ করতে যাওয়ার জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটিতে নিবন্ধিতরা এই কার্ড পেয়ে থাকেন।

বিএমইটি কার্ডধারী শ্রমিকের সব তথ্য সরকারি তথ্যভাণ্ডারে জমা থাকে। ফলে কোনো বিপদের সম্মুখীন হলে তাকে সহজেই চিহ্নিত করা যায় এবং তৎক্ষণাৎ সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। আগে থেকে প্রবাসীদের জন্য বিএমইটি কার্ড থাকার পর নতুন করে চালু হচ্ছে প্রবাসী কার্ড।

কার্ডটিতে বাড়তি কি সুবিধা থাকবে, এই প্রশ্নও রয়েছে প্রবাসী নাগরিকদের মধ্যে। এর জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, বিএমইটি কার্ডের সঙ্গে নতুন ব্যাংকিং বা আর্থিক বিষয়টিও যুক্ত করা হবে প্রবাসী কার্ডে। এছাড়া বাড়তি কিছু সুবিধা মিলবে এই কার্ডের মাধ্যমে।

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল বলেছেন, বিএমইটি কার্ডে যে তথ্যগুলো আছে, প্রবাসী কার্ডেও সেই বিষয়গুলো থাকবে। তবে এই কার্ডে আরও বাড়তি কিছু সুবিধা পাওয়া যাবে, সেই সঙ্গে এই কার্ডে ব্যাংকিং সিস্টেমও যুক্ত থাকবে।

অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এর আগে সরকারের পক্ষ থেকে যে বিএমইটি কার্ড দেওয়া হয়েছিল, সেটি প্রবাসী বাংলাদেশিদের খুব একটা কাজে আসেনি। নতুন করে এই কার্ড চালু করা হলে সেটিতে যেন নাগরিকরা সত্যিকারে উপকৃত হয়, সেই চিন্তাও করতে হবে সরকারকে।

সূত্র : বিবিসি বাংলা

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!