ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:৩৫ এএম

সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর

সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর

এমটিনিউজ২৪ ডেস্ক : নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ফলে সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর হলো।

শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।

তিনি জানান, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। এদিন সব বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।’

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের এই শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।

মূলত রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য অধিদপ্তরে লিখিত আবেদনও করা হয়।

শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন