ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর রাজনৈতিক সচিব মনিরুল ইসলাম সোহাগকে বর্ধিত দায়িত্ব হিসেবে ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ দিয়েছেন। সরকারি ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ, সমন্বয় এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ প্রায় দুই দশক ধরে এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। এস এম জাহাঙ্গীর হোসেন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। পরে গত ২ জুলাই ২০২৬ তারিখে তাঁর দায়িত্বের পরিধি বৃদ্ধি করে ব্যক্তিগত সহকারী পদেও দায়িত্ব অর্পণ করা হয়। গতকাল ১৪ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক জীবনে মনিরুল ইসলাম সোহাগ বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্ররাজনীতি শেষে তিনি বিএনপির মূল ধারার রাজনীতিতে যুক্ত হন এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মনিরুল ইসলাম সোহাগ বলেন, “সকল প্রশংসা আল্লাহ তাআলার। আমার প্রতি বারবার আস্থা ও বিশ্বাস রাখার জন্য ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ।

আমার একটাই চাওয়া, আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাকে সেই তাওফিক দান করেন। আমি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব এবং ঢাকা-১৮ আসনের জনগণের কল্যাণে কাজ করে যাব।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন