ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেখানে যেখানে ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:৫২ পিএম

যেখানে যেখানে ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

যেখানে যেখানে ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্ধারিত কুরবানির হাট এলাকায় ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ১২ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার প্রতিটি তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেওয়া বাংলাদেশ ব্যাংকের এক চিঠি থেকে জানা যায়, এই সময়কালে ব্যাংক নির্ধারিত শাখা, উপশাখা বা হাটে স্থাপিত বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় কুরবানির পশুর হাট পরিচালিত হতে যাচ্ছে। এসব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চিঠিতে আরও বলা হয়, কুরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপন করা অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন সেটা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা জরুরি।

হাটগুলো হলো—

ঢাকা উত্তর করপোরেশন

১. বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গা

২. মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা

৩. মিরপুর কালশী বালুর মাঠের (১৬ বিঘা) খালি জায়গা

৪. ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা

৫. বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টির খালি জায়গা

৬. ২৩ নং ওয়ার্ডের পূর্ব হাজীপাড়া, ইকরা মাদ্রাসার পাশে খালি জায়গা

৭. উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা

৮. গাবতলী পশুর হাট

৯. খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা

১০. বড় বেরাইদ বসুন্ধরা গ্রুপের খালি জায়গা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১. কাজলা ব্রীজ থেকে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত

২. মোস্তমামি মোড় সংলগ্ন গ্রীণ বনশ্রী হাউজিং

৩. ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশ এলাকা

৪. রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা

৫. পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিমপার্শ্বে নদীর পাড় এলাকা

৬. উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশ এলাকা

৭. শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের এলাকা

৮. গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টার এলাকা

৯. আমুলিয়া মডেল টাউন

১০. সারুলিয়া

১১. সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা অস্থায়ী কুরবানির পশুর হাট

চট্টগ্রাম সিটি করপোরেশন

১. বিবির হাট

২. সাগরিকা

রংপুর সিটি করপোরেশন

১. লালবাগ সদর হাট

খুলনা সিটি করপোরেশন

১. জোড়া হাট

রাজশাহী সিটি করপোরেশন

১. সিটি হাট

 এসব হাট এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে চিঠিতে তিনটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো হলো—

১. ২৪ মে থেকে ২৭ মে পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন ও রংপুর সিটি করপোরেশনের কুরবানির পশুর হাটের কাছের ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। এসব শাখা বা উপশাখায় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

২. পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কুরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় ব্যাংকের অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেওয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা রাখতে হবে।

৩. সংশ্লিষ্ট ব্যাংক শাখা বা উপশাখা বা বুথে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করা কর্মকর্তা ও কর্মচারীদের বিশেষ ভাতা দিতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!