ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৪১ পিএম

ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম

রাজধানীর দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি, বৃষ্টির কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৭ মে) বিকেলে উত্তরায় দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মীর শাহে আলম বলেন, দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ইজারা দেওয়া হয়নি। কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিছু পশুর মালিক দুদিন এখানে আশ্রয় নিয়েছিলেন। দুদিনই সিটি করপোরেশনের কর্মকর্তা এবং প্রশাসক নিজেও এসেছেন। ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। ইজারাদারকেও জরিমানা করা হয়েছে। এখানে থাকা পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে।

তবে, তিন দিন আগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সরকারকে সমালোচিত করার ষড়যন্ত্র করা হয়েছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন মীর শাহে আলম।

তিনি বলেন, ‘যারা এ ভিডিও করেছেন বা বলেছেন, তাদের প্রতি অনুরোধ, তারা যেন এখানে এসে সরেজমিনে দেখা যান। এই অঞ্চলের দিয়াবাড়ির নির্দিষ্ট পশুর হাট এখান থেকে আধা কিলোমিটার উত্তরে। সেখানে পশু ক্রয়-বিক্রয় চলছে।’

দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হাট বসার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ এ স্থাপনার আশেপাশে কোনো পশু ক্রয়-বিক্রয় হবে না। অন্য কোনো মন্ত্রী যদি ভুলবশত তথ্য না জেনে বলেন যে এটি উত্তর সিটি করপোরেশন ইজারা দিয়েছে, তাকে আমি অনুরোধ করবো, কোনো তথ্য না জেনে মিডিয়াতে এ বিষয় কথা বলবেন না। কারণ এটি উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত হাট নয়, এটি উত্তর সিটি করপোরেশন ইজারাও দেয়নি। ইজারাদার এখান থেকে কোনো হাসিলও আদায় করেননি।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীল সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!