ঢাকা   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক যত বাড়ানোর প্রস্তাব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:১৮ পিএম

সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক যত বাড়ানোর প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক যত বাড়ানোর প্রস্তাব

এমটিনিউজ২৪ ডেস্ক : আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ সুবিধা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীরা ১০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা ভোগ করছেন। তবে নতুন পে স্কেল কার্যকর হলে এ বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।

পে কমিশনের সুপারিশ অনুযায়ী, চতুর্থ গ্রেডভুক্ত এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বর্তমান মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে ৭৫ হাজার টাকায় উন্নীত হবে। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের ৩৫ হাজার ৫০০ টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা।

সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের বর্তমান ২৯ হাজার টাকার মূল বেতন বেড়ে দাঁড়াবে ৪৩ হাজার ৫০০ টাকায়। নবম গ্রেডের প্রভাষকদের ২২ হাজার টাকার মূল বেতন বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা।

অন্যদিকে, দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বর্তমান ১৬ হাজার টাকার মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৪ হাজার টাকায় উন্নীত হবে। বর্তমানে তারা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেলেও নতুন পে স্কেল চালু হলে সে সুবিধা আর থাকবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন