ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা কমে বড় পতন স্বর্ণের দামে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০১:০৯ পিএম

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা কমে বড় পতন স্বর্ণের দামে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা কমে বড় পতন স্বর্ণের দামে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের বাজারে টানা দুই দফায় সোনার দামে বড় ধরনের কাটছাঁট করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগের দিনই ভরিপ্রতি ৯ হাজার ১৩ টাকা কমানোর পর শুক্রবার (১৯ জুন) সকালে আবার ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে মূল্যবান এ ধাতুটির দাম।

এতে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা কমে দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন নেমে এসেছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। 

শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে সোনার নতুন দাম।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) দামে ভ্যাট যুক্ত করে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এদিন নির্ধারণ করা হয় ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এছাড়া, ২১ ক্যারেট প্রতি ভরি সোনার ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল সকাল ১০টা পর্যন্ত এ দামেই দেশের বাজারে বিক্রি হচ্ছিল সোনা। তবে, বিশ্ববাজারে দাম পড়ে যাওয়ার প্রেক্ষিতে নতুন করে সোনার দাম আরও কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। 

সব মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ বার পরিবর্তন করা হয়েছে সোনার দাম। এর মধ্যে ৩৯ দফা দাম বাড়ানো হয়েছে, ৩৭ দফা কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন