ঢাকা   মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে, সমর্থকদের ভিড়

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে, সমর্থকদের ভিড়

সাধারণ মানুষের পাশাপাশি ফুটবল বিশ্বকাপের জোয়ারে ভাসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও। লিওনেল মেসির সই করা যে জার্সিটি তিনি উপহার পেয়েছিলেন, সেটি নিজের ব্যক্তিগত সংগ্রহে না রেখে উন্মুক্ত করে দিয়েছেন জনসাধারণের জন্য। প্রধানমন্ত্রীর উপহার দেওয়া সেই জার্সি দেখতে এখন জাতীয় জাদুঘরে সাধারণ দর্শক ও ফুটবল সমর্থকদের ভিড় উপচে পড়ছে।

ভালোবাসা, সম্মান আর আত্মমর্যাদার প্রতীক যেকোনো দলের জার্সি। বাংলাদেশের সমর্থক গোষ্ঠীগুলোর মধ্যে এই সম্মানে শীর্ষে আর্জেন্টিনা। প্রধানমন্ত্রী তারেক রহমান উপহার পেয়েছেন আর্জেন্টিনার তিন তারকার অটোগ্রাফ সংবলিত অরিজিনাল জার্সি। সেই আনন্দ আকাশি নীল ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী।

ফুটবলপ্রেমীরা যাতে সরাসরি মেসিদের জার্সি দেখতে পারেন, তাই জাতীয় জাদুঘরে তা উপহার হিসেবে দিয়েছেন। যা জাদুঘরের নিচতলার লবিতে সবার জন্য উন্মুক্ত। আর তা দেখতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন ফুটবলপ্রেমীরা।

সিলেট থেকে সন্তান নিয়ে এসেছেন এক অধ্যাপক। বাপ-বেটা দুজনেই আর্জেন্টিনার সমর্থক। কাছ থেকে মোবাইলে নিজেদের বন্দি করছেন তারা।

তাদের মতো আরও অসংখ্য মানুষ মেসি-এঞ্জো-আলভারেজদের চিহ্ন দেখার জন্য ভিড় করছেন জাদুঘরের লবিতে। তারা বলছেন, প্রধানমন্ত্রীকে এই জার্সি উপহার দেওয়া হয়েছে। এটি এখন মেসির ভক্তরা দেখতে পারছেন। খুব ভালো লাগছে।

জাদুঘরের নিরাপত্তা রক্ষী কবির উদ্দিন জানান, প্রতিদিন শত শত ভক্তরা আসছেন। বিশেষ করে তরুণদের মধ্যে যারা জাদুঘর পরিদর্শনে আসছেন, তারা মেসির লবিতে উঁকি দিতে ভুলছেন না।

জাতীয় জাদুঘরের ইতিহাস ও ধ্রুপদী শিল্পকলা বিভাগের কিপার মনিরুল জানান, বিশ্বকাপ পর্যন্ত লবিতেই মেসিদের জার্সির প্রদর্শনী চলবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে গ্যালারিতে কোথায় রাখা হবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নিদর্শন।

একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের কথা বিবেচনা করে ব্রাজিলের সেরা কোনো প্লেয়ারের সাইন করা জার্সি প্রদর্শন করা যায় কি-না, তাও চিন্তায় আছে বলে জানান তিনি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন