ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাঁচ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

পাঁচ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য

পাঁচ নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষ্যে দেশের সব নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্র ও ছাত্রী ফুটবল দল গঠন, নিয়মিত অনুশীলন এবং টুর্নামেন্টের প্রস্তুতি নিশ্চিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ আগস্ট চট্টগ্রাম স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করবেন। একই দিন ও একই সময়ে সারা দেশে টুর্নামেন্টের খেলা শুরু হবে। এতে দেশের নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য দেওয়া পাঁচ নির্দেশনা হলো-

১. শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে একটি ছাত্র ও একটি ছাত্রী ফুটবল দল গঠন করতে হবে।

২. অভিজ্ঞ শিক্ষক বা প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করতে হবে।

৩. দক্ষ খেলোয়াড় বাছাই ও শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে শ্রেণিভিত্তিক আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করতে হবে।

৪. খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত চেতনা ও সুস্থ জীবনধারা গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

৫. টুর্নামেন্ট-সংক্রান্ত পরবর্তী নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে হবে।

এ ছাড়া টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন