ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা, বদলিও অন্তর্ভুক্ত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

এবার প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা, বদলিও অন্তর্ভুক্ত

এবার প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা, বদলিও অন্তর্ভুক্ত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা তৈরির কাজ চলছে। যার মধ্যে বদলিও অন্তর্ভুক্ত রয়েছে। এ নতুন নীতিমালা আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়নের চেষ্টা চলছে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বদলি স্থানীয়করণ করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে আগামী দুবছরের মধ্যে। ২০২৮-এর শুরুতে পরিমার্জিত কারিকুলাম উপস্থাপন করতে পারবে সরকার।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা রাজনৈতিক প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেবল জিপিএ-৫ কেন্দ্রিক মূল্যায়নের পরিবর্তে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। পাশাপাশি মিড-ডে মিল কর্মসূচির পাইলট প্রকল্প চলছে। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এটি চালুর সম্ভাবনা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন