ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হজ প্যাকেজে আরও স্বস্তির বার্তা; শুধু বিমান ভাড়া নয়, কমবে আনুষঙ্গিক খরচও

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০২:৪৯ পিএম

হজ প্যাকেজে আরও স্বস্তির বার্তা; শুধু বিমান ভাড়া নয়, কমবে আনুষঙ্গিক খরচও

হজযাত্রীদের ব্যয় কমাতে শুধু বিমান ভাড়া নয়, আনুষঙ্গিক খরচ কমিয়ে নতুনভাবে হজ প্যাকেজ সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো কম খরচে আরও উন্নত সেবা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলায় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু বিমান টিকিটের ভাড়া নয়, আনুষঙ্গিক খরচও কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে। তিনি আরও বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের।

তিনি জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সৌদি আরবের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ওই বৈঠকে হজের ব্যয় আরও কমানোর বিষয়ে আলোচনা হয়েছে।

বিমান প্রতিমন্ত্রী বলেন, সরকার ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরির সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। এতে হাজিরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার তুলনায় ২০২৭ সালের হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে দেশের হজ এজেন্সিগুলো কাজ করছে। হাজিদের লাগেজ, খাবারসহ যেসব অসুবিধার কথা উঠে এসেছে, সেগুলো ভবিষ্যতে আর থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন