ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্র বিরোধী বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্র বিরোধী বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, সরকারের সমালোচনা অপরাধ নয়। তবে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।

জহির উদ্দীন স্বপন বলেন, সভ্যতার বিকাশের ধারায় সাংবাদিকতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, সংবিধানিকভাবে রাষ্ট্রের কোনো অঙ্গ না হলেও এটি রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

‘সাংবাদিকতার দায়িত্ব শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধানে সীমাবদ্ধ নয়; সেই সত্য জনকল্যাণে কাজে লাগানোও গুরুত্বপূর্ণ। তবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা নির্ধারিত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়’-উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ তুলে জহির উদ্দীন স্বপন বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। রাষ্ট্রীয় ক্ষমতা জনকল্যাণে ব্যবহৃত হবে নাকি নিপীড়নের হাতিয়ার হবে, তা নির্ভর করে শাসকের উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। তিনি বলেন, জবাবদিহি নিশ্চিত না হলে রাষ্ট্র পরিচালনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন