ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ

এমটিনিউজ২৪ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যৌথ বৈঠকে শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করার পর ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় শুরু হওয়া বৈঠকটি সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে শেষ হয়। এতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব দাউদ মিয়া, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, শিক্ষার তিন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা-সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমে জানায়, প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম এগিয়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা দ্রুত শুরু করারও পরামর্শ দিয়েছেন তিনি।

এ ছাড়া ৬ষ্ঠ ও ৭ম গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার ভিত্তিতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, প্রথমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর শূন্য পদের হালনাগাদ তথ্যের ভিত্তিতে ৯ম শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

তবে এ বিষয়ে এখনো শিক্ষা মন্ত্রণালয় বা এনটিআরসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত ঘোষণা প্রকাশ করা হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন