ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, “দেশে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনও ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
মন্ত্রী বলেন, “উগ্রবাদ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী সদা তৎপর রয়েছে।”

পুলিশের নিরাপত্তা জোরদারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এটি পুলিশের একটি নরমাল প্র্যাকটিস। টহল বা ডিউটির সময় কেউ যেন আন-অ্যাটেন্ডেড না থাকে— তার জন্য নিয়মিতই সতর্ক করা হয়। একে অন্যভাবে নেওয়ার কোনও কারণ নেই।”

নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও ধরনের অপতৎপরতার সুযোগ নেই জানিয়ে সালাহ উদ্দিন আহমদ বলেন, “তারা মাঝেমধ্যে বিদেশ থেকে সামাজিক মাধ্যমে উঁকিঝুঁকি মারা ছাড়া মাঠে কোনও প্রভাব ফেলার সামর্থ্য রাখে না।”
‘এনসিপির ওপর ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে’-যোগ করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন