ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইভটিজিংয়ের ভিডিও ভাইরাল, অবশেষে সেই বখাটে তরুণ গ্রেপ্তার

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:১৪ পিএম

ইভটিজিংয়ের ভিডিও ভাইরাল, অবশেষে সেই বখাটে তরুণ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে গত রোববার (২আগস্ট) টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ছুটি শেষে এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভটিজিং) করার ভিডিও ব্যাপক ভাইরাল হওয়ার পর অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। আজ দিবাগত রাত ৩টার দিকে এক বিশেষ অভিযানে তাকে বহুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণ বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া খানপাড়া গ্রামের কিতাব খানের ছেলে মো: ইসমাইল খান (১৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে গেড়ামারা গোহাইলবাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয় ছুটি শেষে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক শিক্ষার্থীকে লক্ষ্য করে কটুক্তি ও হেনস্তা করে ওই তরুণ। বিষয়টি লক্ষ্য করেন সংবাদ সংগ্রহে যাওয়া দুজন সংবাদকর্মী। পরে তারা ওই ছেলের কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে পাশে থাকা এক শিক্ষার্থীর চাচা ইভটিজিংয়ের অভিযোগ জানায়। সেখানকার সম্পূর্ণ ঘটনা ওই দুজন সংবাদকর্মী ধারণ করেন এবং পরবর্তীতে তা ফেসবুকে পোস্ট করলে মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওটি নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

অপরদিকে ভিডিওটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর দ্রুত প্রযুক্তির সাহায্যে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি দেখে আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নেই। সত্যি ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর আজ দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সামাজিক অপরাধ ও ইভটিজিং এর বিরুদ্ধে জিরোনীতি বজায় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল পুলিশের এমন দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তারা মনে করছেন, এ ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা সমাজে বখাটে ও উৎপাতকারীদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন