জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে মঞ্চে নিজের পাশের আসনে বসান তিনি।
আজ বুধবার সকালে রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।






