ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ বুধবার সকালে যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে বলেছেন, “জুলাইয়ের গণআকাঙ্ক্ষা পূরণ করতে হলে সব রাজনৈতিক দলকে ধৈর্য ও সহনশীল আচরণ করতে হবে। ফ্যাসিস্টরা যে ভাষায় কথা বলত, সেই একই ভাষা ব্যবহার করলে গণতন্ত্র হৃদয়ে ধারণ করা হয় না।”

তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা আধুনিক আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে চাই।

এর আগে, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন