ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৈয়দপুরে বৃষ্টির মধ্যেই শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করল জামায়াত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৪:২৮ পিএম

সৈয়দপুরে বৃষ্টির মধ্যেই শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করল জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ফজরের নামাজের পর শহরের হাতিখানা কবরস্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

দোয়া পরিচালনা করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম। এ সময় উপস্থিত ছিলেন শহীদ সাজ্জাদ হোসেনের পিতা আলমগীর হোসেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম, শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান এবং সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।

এছাড়া সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মোমেন, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সৈয়দপুর কারখানা শাখার সেক্রেটারি ও রেলওয়ে শ্রমিক কল্যাণ ট্রাস্টের সদ্য নির্বাচিত প্রতিনিধি আবু হাসানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন