ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ববি হাজ্জাজ এবার নতুন দায়িত্বে, জনস্বার্থে এই মনোনয়ন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৮:১১ পিএম

ববি হাজ্জাজ এবার নতুন দায়িত্বে, জনস্বার্থে এই মনোনয়ন

ববি হাজ্জাজ এবার নতুন দায়িত্বে, জনস্বার্থে এই মনোনয়ন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে সংসদ সদস্য ও প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ মনোনয়ন কার্যকর করা হয়েছে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে নির্দেশক্রমে মনোনয়ন দেওয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন