ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে: রাশেদ খাঁন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:২৮ পিএম

আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে: রাশেদ খাঁন

আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে: রাশেদ খাঁন

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে; আওয়ামী নামক লাশ পচে-গলে মাটির সঙ্গে মিশে গিয়েছে। দলটির আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, দেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে জামায়াত ও এনসিপি।

শুক্রবার ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ।

রাশেদ খাঁন আরও বলেন, শেখ হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। এই সাহস-শক্তি তিনি কীভাবে পাচ্ছেন? এর মূলে রয়েছে জামায়াতে ইসলামী। কারণ জামায়াত দেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়েই মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, সাহস পাচ্ছে।

বৃহস্পতিবারের বিরোধী দলের ঘেরাও কর্মসূচি প্রসঙ্গ উল্লেখ তিনি বলেন, গতকাল যদি এ ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়ত, কী হতো বলেন? অর্থাৎ জামায়াত যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন