ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ আছে যুক্তরাষ্ট্রের: পেন্টাগন

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:২৪ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর মতো পর্যাপ্ত গোলাবারুদ আছে যুক্তরাষ্ট্রের: পেন্টাগন

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ডিফেন্স ইনোভেশন ইউনিটের প্রধান উপপরিচালক জ্যারেড কনলি আল জাজিরাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান।

কনলি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে বর্তমান পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে। তার দাবি, যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সবকিছুই বর্তমানে প্রতিরক্ষা দপ্তরের হাতে রয়েছে।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুত কমে গেছে। এর মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ব্যবহৃত ইন্টারসেপ্টরও রয়েছে।

তবে এসব ঘাটতির প্রতিবেদন নাকচ করে কনলি বলেন, ‘বর্তমান দায়িত্ব পালনের জন্য আমাদের পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।’

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কাছে বর্তমানে যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় সক্ষমতা ও সরঞ্জাম রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন