ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে : দীনেশ ত্রিবেদী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে : দীনেশ ত্রিবেদী

তারেক রহমান ও নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে : দীনেশ ত্রিবেদী

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

রোববার (৯ আগস্ট) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা ব‌লেন তি‌নি।

দী‌নেশ ত্রিবেদী ব‌লেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমার মনে হচ্ছে, যদি দুই নেতার (প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন