ঢাকা   রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৯ পিএম

টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট

গাড়িচাপায় তামীরুল মিল্লাত কামিল মাদরাসার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

রবিবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে মাদরাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা। দুপুর দেড়টায় এই প্রতিবেদন লেখার সময় তারা সড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে গাজীপুরা বাসস্ট্যান্ডে মহাসড়ক পার হওয়ার সময় মাদরাসাটির ৯ম শ্রেণির ছাত্র ইয়াসিন গাড়িচাপায় নিহত হয়।

এই ঘটনার প্রতিবাদে ও ঘটনাস্থল এলাকায় মহাসড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মাদরাসার শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন গাড়িচালকসহ যাত্রীরা। এ অবরোধ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪ দাবি জানিয়েছেন।

তাদের দাবিগুলো হলো–এশিয়া পাম্প ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে, পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে, আর কোনো শিক্ষার্থী বা সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে ফেলা যাবে না এবং এর কার্যকর ও স্থায়ী সমাধান দাবি করেন তারা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মহাসড়ক এখনো বন্ধ আছে। সমস্যা সমাধানে আলোচনা চলছে।’

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন