ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগারগাঁওয়ে বাজারের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণ, বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

আগারগাঁওয়ে বাজারের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণ, বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

রাজধানীর আগারগাঁওয়ে বাজারের প্রধান প্রবেশপথ অবৈধভাবে দখল করে নতুন দোকান নির্মাণে বাধা দেওয়ায় বাজার সমিতি ও ব্যবসায়ীদের ওপর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।

বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে রাজধানীর আগারগাঁও তালতলা, শেরেবাংলা নগরের আগারগাঁও বাজার বণিক সমবায় সমিতির (অস্থায়ী মার্কেট) প্রধান ও একমাত্র প্রবেশপথে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাজারের প্রবেশপথ দখল করে দোকান নির্মাণের কাজ শুরু করেন। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। একপর্যায়ে কয়েকজন দোকানদার নির্মাণকাজে বাধা দেওয়ার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এ সময় বাঁশ দিয়ে মারধর করা হলে বেশ কয়েকজন ব্যবসায়ী আহত হন।

আহত এক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের নেতাকর্মীরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

অন্য এক প্রত্যক্ষদর্শী বার্তা বাজারকে জানান, বাজারের সামনের খালি জায়গাটি মালামাল ওঠানামা ও বাজারের নিয়মিত কাজে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে ক্লাবের ছেলেরা ওই জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করছেন এবং বাজারের স্বাভাবিক কার্যক্রমে বাধা দিয়ে আসছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা নির্মাণকাজে ব্যবহৃত বাঁশ রাস্তায় ফেলে আগারগাঁও থেকে মিরপুর-১০ যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে প্রতিবাদ জানান। তারা ঘটনার নিন্দাও জানান।

এর কিছুক্ষণ পর বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ও ক্লাবের নেতারা ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। এ সময় বিএনপি নেতাকর্মী ও বাজার কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারের মুখে ক্লাব বানিয়ে বাজারের প্রবেশপথ আটকে সেখানে বাইক রাখা ও আড্ডা দেওয়া হয়। এতে বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

বার্তা বাজার/আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন