ঢাকা   বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে জামায়াতের এমপি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে জামায়াতের এমপি

সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে জামায়াতের এমপি

এমটিনিউজ২৪ ডেস্ক : নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও রাজনৈতিক নেতাকর্মীরা। সাঁকো পার হওয়ার সময় হঠাৎ এর একাংশ ভেঙে নদীতে পড়ে যান এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী।

বুধবার (১২ আগস্ট) সকালে নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর ব্রিজটি পরিদর্শনে গিয়ে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। আজকে সংসদ সদস্য আব্দুর সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। তিনি সাঁকোতে ওঠার পর হঠাৎ এর একাংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন। তবে তিনি অক্ষত রয়েছেন। 

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ বলেন, ব্রিজটি স্থানীয়রা নিজের অর্থায়নে তৈরি করেছেন। এমপি সেটাই দেখতে যান। ব্রিজটিতে এমপি মহোদয়ের সঙ্গে অনেকে উঠেছিল। হঠাৎ ব্রিজটি ভেঙে তার সঙ্গে থাকা কয়েকজন নিচে পড়ে যায়।

সংসদ সদস্য আমির আব্দুস সাত্তার বলেন, এলাকাবাসী নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছে। আমি এবং আমার সঙ্গে নেতাকর্মীরা মিলে সেটি পরিদর্শন করতে গিয়েছিলাম। সাঁকোটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর এর পেছনের অংশ ভেঙে পড়ে। কয়েকজন পড়ে গিয়ে তাদের জামা কাপড় ছিড়ে গেছে এবং দুইজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন