ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:৩৮ এএম

প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মন্ত্রিপরিষদে রদবদলের যে গুঞ্জন উঠেছে, সেটি গুজব বলে দাবি করেন তিনি।

শুক্রবার দুপুরে ‘বেস্ট অব বেস্ট’ জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদে পরিবর্তন সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রধানমন্ত্রী প্রয়োজন মনে করলে যে কোনো সময় হতে পারে মন্ত্রিসভায় পরিবর্তন।

রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পেয়ে বিএনপি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন, প্রার্থিতা যাচাই ও ভোটের পর নির্বাচিত হবেন একজন। শপথ নেওয়ার আগ পর্যন্ত পদত্যাগের কোনো সাংবিধানিক বা নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন