ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার যে উদ্যোগ, বিরাট সুখবর চিকিৎসকদের জন্য

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৭:১৫ পিএম

এবার যে উদ্যোগ, বিরাট সুখবর চিকিৎসকদের জন্য

এবার যে উদ্যোগ, বিরাট সুখবর চিকিৎসকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাভারে বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন ভবন পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় সাভারে নির্মিত বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবনগুলো চার বছর ধরে অব্যবহৃত পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।

ইনস্টিটিউটের অব্যবহৃত ভবন দেখে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ২০২২ সালে জনগণের অর্থে দৃষ্টিনন্দন ভবনগুলো নির্মাণ করা হলেও চার বছর পেরিয়ে গেছে। এখনো সেগুলো কোনো কাজে লাগানো হচ্ছে না। সরেজমিন পরিদর্শনে দুর্নীতি, অব্যবস্থাপনা ও অবহেলার ছাপ দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি। 

ড. এম এ মুহিত বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে না।

সঠিক ব্যবস্থাপনা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে আধুনিক ‘হেলথ ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, সাভারের এই প্রতিষ্ঠানটি শুধু স্থানীয় পর্যায়ের কোনো প্রশিক্ষণকেন্দ্র নয়। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকসহ স্বাস্থ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজাতে চায়।

শুধু রাজনৈতিক বক্তব্য কিংবা কথার ফুলঝুরি নয়, বাস্তবসম্মত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, গত প্রায় ১৭ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অবহেলার শিকার হয়েছে এবং জনগণ নানা ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। এসব পুঞ্জীভূত সমস্যার সমাধানে বর্তমান সরকার কাজ করছে। স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এবারের বাজেটে দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

ড. এম এ মুহিত বলেন, সরকারের মূল লক্ষ্য স্বাস্থ্যখাতে সুশাসন নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে মানুষের সেবার মান বাড়ানো। উপজেলা পর্যায়ে আধুনিক হাসপাতাল নির্মাণের পাশাপাশি এসব প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।

তিনি বলেন, দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে হাসপাতাল নির্মাণের পর সেগুলো কীভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করা হবে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। দক্ষ স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই।

এ সময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফজলে বারী, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন