ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল চালু হচ্ছে পিংক রঙের বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:১০ পিএম

আগামীকাল চালু হচ্ছে পিংক রঙের বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের পরিচালনায় বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) চালু হচ্ছে। ওই দিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে পিংক রঙের এই ‘মহিলা বাস’ সার্ভিস চালু করা হচ্ছে। বাসগুলোতে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন