ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কবে হবে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা গেল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:২৩ পিএম

কবে হবে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা গেল

কবে হবে এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ সেপ্টেম্বর প্রকাশ হতে পারে। ওইদিন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবে। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হওয়ার কথা রয়েছে। আবেদন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, যারা এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও নির্ধারিত সময়ের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। পরে পুনঃনিরীক্ষণে কারো ফল পরিবর্তন হলে তাকে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে। আগামী ১০ সেপ্টেম্বর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও জানান, এসব বিষয়ে সময়সূচি উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই মন্ত্রণালয় থেকে প্রস্তাবের অনুমোদন পাওয়ার আশা করছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য চার লাখের বেশি পরীক্ষার্থী আবেদন করেছে। তাদের কাছ থেকে মোট প্রায় ১৩ লাখ আবেদন জমা পড়েছে।

এর মধ্যে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি আবেদন করা হয়েছে। আর ব্যবহারিক পরীক্ষার খাতার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭১টি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন