ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন রিমান্ডে

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৬:১১ পিএম

এমপির গাড়িতে হামলা: স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজন রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তারা হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে রিমান্ড শুনানি শেষে রায়গঞ্জ আমলী আদালতের বিচারক ওমর ফারুক তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের জিআরও সাকাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম জানান, সম্প্রতি সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রতিষ্ঠানটি কোথায় স্থাপন করা হবে, তা নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনা ও দাবি-দাওয়া চলছে।

এ বিষয়ে মতবিনিময়ের জন্য রায়গঞ্জ পৌর বিএনপি ধানগড়া বাজারে একটি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি হাতেম আলী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান মিরন। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়নুল হকসহ স্থানীয় বিএনপি, জামায়াত, শিবির ও সাবেক সমন্বয়কদের নেতাকর্মীরা।

সভা চলাকালে টিটিসি ধানগড়ায় স্থাপনের দাবিতে কিছু অংশগ্রহণকারী স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় সংসদ সদস্য টিটিসির স্থান নির্ধারণে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। পরে সভা শেষে তিনি স্থান ত্যাগ করার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতি হলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর শনিবার রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

পুলিশ ১৭ আগস্ট মামলার এজাহারভুক্ত আসামি মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন