ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: এমপি শওকতুল ইসলাম শকু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২৮ এএম

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: এমপি শওকতুল ইসলাম শকু

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান: এমপি শওকতুল ইসলাম শকু

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান। তিনি যে পরিমাণে পরিশ্রম করেন তা পৃথিবীর আর কোনো প্রধানমন্ত্রী করেন বলে মনে হয় না।’

সোমবার (২৪ আগস্ট) বিকেলে শাহজালাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের ব্যয় কমাতে তিনি বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিদেশ সফরেও স্বল্প সংখ্যাক সঙ্গী নিয়ে ব্যয় কমাচ্ছেন। শাহজালাল উচ্চ বিদ্যালয়সহ কুলাউড়ার সব বিদ্যালয়ের উন্নয়নের কাজ এই সরকারের আমলে শেষ হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নশাদ আহমদ চৌধুরী। রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুহিত চৌধুরী রিপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ ও বর্তমান সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আব্দুল মুক্তাদির মনু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সাবেক চেয়ারম্যান এ এম এস জামান মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন- শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক কবির মিয়া, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল খালিক, ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, প্রেসক্লাব কুলাউড়ার সহ সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম টিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এমপি শওকতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন