ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ

দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগ কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার-ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবে। পাশাপাশি এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেবে কমিটি। এর সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি গঠনের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন এই কমিটির মাধ্যমে সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব পেলেন কমিটির আহ্বায়ক আবু জাফর মো. জাহিদ হোসেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন