ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে: ড. সরোয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

শব্দের মারপ্যাঁচে বাংলাদেশে সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে: ড. সরোয়ার

মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রফেসর ড. মোহাম্মদ সরোয়ার হোসেন আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় উলামা-মাশায়েখ কনভেনশনে যোগ দিয়ে বললেন, বাংলাদেশে শব্দের মারপ্যাঁচে এলজিবিটি তথা সমকামিতা বৈধ করার প্রক্রিয়া চলছে।

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, দেশে পরিবার ও ঈমান বিধ্বংসী ট্রান্সজেন্ডারবাদ ও সমকামিতা প্রতিষ্ঠার চক্রান্ত চলছে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখান করে রাষ্ট্রের সর্বস্তরে ‘দ্বি-লিঙ্গ নীতি’ চাই। ট্রান্সজেন্ডারবান্ধব সংশোধিত শ্রম আইন ২০২৬ বাতিলের পাশাপাশি আমরা সরকারের সব স্তরে দ্বি-লিঙ্গ নীতির দাবি জানাই।

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সংশোধিত শ্রম আইন ২০২৬ বাতিলের পাশাপাশি আমরা সরকারের সব স্তরে দ্বি-লিঙ্গ নীতির দাবি জানাচ্ছি।
দাবিগুলো হলো-
১. ‘স্বীকৃত লিঙ্গ’ হবে জন্মগত বায়োলজিক্যাল লিঙ্গের ভিত্তিতে এবং তা হবে কেবল দুটি— নারী ও পুরুষ। ‘হিজড়া’-গণ জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী হিসেবে স্বীকৃত হবে; তবে তা মেডিকেল টেস্টের মাধ্যমে নিশ্চিত হতে হবে, মৌখিক দাবির ভিত্তিতে নয়।

২. সকল প্রকার সরকারি নীতি, নথি, ফরম ও পরিচয়পত্রে কেবলমাত্র ‘লিঙ্গ’ শব্দটি (জৈবিক লিঙ্গ) ব্যবহৃত হবে; ‘জেন্ডার’ শব্দ বা জেন্ডার পরিভাষা ব্যবহার করা যাবে না। ৩. জেন্ডারবাদকে চরমপন্থা হিসেবে চিহ্নিত করে তা প্রতিহত করতে হবে।

মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ড. সরোয়ার বলেন, অগণিত ইসলামপ্রেমিক জনতার রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ইসলামের মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এলজিবিটি গোষ্ঠীর প্রতি সুস্পষ্ট পৃষ্ঠপোষকতা বিদ্যমান ছিল। যার মধ্যে রয়েছে-

১. ঈদ শোভাযাত্রায় সমকামিতার প্রতীক ইউনিকর্নের প্রদর্শনী,

২. নববর্ষের ড্রোন শো-র ডিসপ্লেতে সমকামিতার প্রতীক “গে এঞ্জেল” প্রদর্শন,

৩. বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় ভাষার মারপ্যাঁচে এলজিবিটি তথা সমকামী অন্তর্ভুক্তির প্রচেষ্টা,

৪. ট্রান্সজেন্ডার ও পতিতাদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত ‘মৈত্রীযাত্রা’য় সরকারঘনিষ্ঠ ও সরকারের বিভিন্ন

৫. সংস্কার কমিশনের সদস্যদের অংশগ্রহণ,

৬. সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক নিজ হাতে একজন জন্মগত পুরুষকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদান,

৭. সমকামী এজেন্ডা বাস্তবায়নের সুবিধার্থে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ,

৮. আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর প্রবেশপথে এলজিবিটি-র প্রতীক রংধনুর আদলে স্তম্ভ স্থাপন,

৯. পোশাক শিল্পসহ দেশের প্রত্যেক কর্মক্ষেত্রে সমকামী-বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে শ্রম আইন সংস্কারের নামে ওখঙ ঈ১৯০ সনদের অনুমোদন,

১০. আলেম ও সচেতন নাগরিকদের শত অনুরোধ উপেক্ষা করে সমকামিতার ধ্বজাধারী জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা,

১১. এলজিবিটিকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্তির মাধ্যমে জুলাই সনদ ও গণভোটকে বিতর্কিত করা।

তিনি বলেন, ড. ইউনূস সরকারের এই সব পদক্ষেপ ট্রান্সজেন্ডার ও এলজিবিটি গোষ্ঠীর দুঃসাহসকে এই পরিমাণে বাড়িয়ে দিয়েছিল যে একজন ট্রান্সজেন্ডার প্রকাশ্যে দু’জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব ও আমাকে (ড. মোহাম্মদ সরোয়ার হোসেন) হত্যার হুমকি ও উস্কানি দিয়েছে, তাদের মাথা কেটে তা দিয়ে ফুটবল খেলার স্পর্ধা দেখিয়ে কার্টুন এঁকেছে। একাধিকবার জিডি করার পরও সে যে কেবল ধরাছোঁয়ার বাইরেই থেকে গেছে তা-ই নয়, প্রকাশ্যে শহীদ মিনারে সমকামী বিয়ের দাবিতে অনশন করেছে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন