ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩১ এএম

৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান

১৮০ দিনে আমাদের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচারিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘এসব অপতথ্যে মধ্যে ১৫৭টি হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যতগুলো হয়েছে, এর মধ্যে বেশ ওপরের দিকে আমার অবস্থানও আছে।’ রবিবার (৩০ আগস্ট) সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আমি এটা বলতে চাইছি, এই সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুবই উদার আছে, উদার থাকবে। একটা গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের ব্যাপারে উদার থাকাটাই স্বাভাবিক। মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার, যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনো লাভ নেই।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্পাদকদের সঙ্গে যখন বসেছিলেন, তিনি এই কথাটা আসলে বলেছিলেন যে সংবাদপত্র বা মিডিয়ার সঙ্গে সংঘাত গেয়ে সরকারের কোনো বেনিফিট নাই। আসলেই নাই! এই মতপ্রকাশকে সংকীর্ণ করার চেষ্টা করে সব সময় স্বৈরাচারী সরকারগুলো, যা আমরা সালামের জীবনীতে দেখেছি এবং তাকে এক ধরনের অ্যাক্টিভিজম করতে হয়েছে।

তিনি আরো বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে আমরা সালামকে স্মরণ করব এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই, আমি ৫ আগস্টের একটা অনুষ্ঠানে এই কথা বলছিলাম, বাংলাদেশে আরেকটা এরকম গণ-অভ্যুত্থান হোক, এটা আমরা কেউ চাই না।

বাংলাদেশে আর একজন সাঈদ, একজন মুগ্ধ, একজন ওয়াসিম তৈরি হোক—আমরা সম্মান করি, কিন্তু আর চাই না। তার মানে হলো এটা বাংলাদেশ ভবিষ্যতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে নির্বাচনের মাধ্যমে যেকোনো সরকার পরিবর্তিত হবে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, আমাদের সরকার সব কিছু ভালো করবে না। অনেক সময় অনেক কিছু সমালোচনা আছে, যৌক্তিক সমালোচনা আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের ভুল আছে। সো, কোনো না কোনো ফর্মে অন্য কোনো দল বা অন্য কেউ আসবেন, যারা নির্বাচিত হবেন।

আমরা চাই না অনাকাঙ্ক্ষিত উপায়ে সরকার পরিবর্তন হোক এবং সেটার জন্য প্রয়োজনীয় দক্ষতা যেন আমরা তৈরি করতে পারি। পিআইবি যেমন করছে, বর্তমান ডিজি এই ক্ষেত্রে খুবই ভালো রোল প্লে করেছেন। সো, এই জিনিসগুলো যেন কন্টিনিউ করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন