ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কারা জিতবেন এবারের ডাকসু নির্বাচনে? তাজনুভা দিলেন যে সমীকরণ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ এএম

কারা জিতবেন এবারের ডাকসু নির্বাচনে? তাজনুভা দিলেন যে সমীকরণ

কারা জিতবেন এবারের ডাকসু নির্বাচনে? তাজনুভা দিলেন যে সমীকরণ

কারা জিতবেন এবারের ডাকসু নির্বাচনে? তাজনুভা দিলেন যে সমীকরণ

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ নিয়ে কথা বলেন তিনি।

পোস্টে তাজনুভা লেখেন, ‌‘ছাত্ররাজনীতি না করেও ছোট মুখে একটা বড় কথা বলি, কালকের ডাকসু নির্বাচনে তারাই জিতে বের হয়ে আসবে যারা মেয়েদের ভোট বেশি পাবে। মেয়েদের ভোটই সমীকরণ বদলাবে।’

‘যে মেয়েটা রাজনীতি পছন্দ করে না, চুপচাপ নিজের জগৎ নিয়ে থাকে সেও যাবে কাল ভোট দিতে। এরা চুপচাপ আর অরাজনৈতিক হতে পারে কিন্তু অবুঝ বা অসচেতন না। এরা সব খেয়াল করে।’

তাজনুভা জাবিন আরও বলেন, ‘ঠিক একই জিনিস হবে সামনের জাতীয় নির্বাচনে। যে নারীদের সাইবার বুলিং করেন, যে নারীর রাজনৈতিক হিস‍্যা দিতে এত হিসাব নিকাশ, যে নারীর শ্রমের মূল্য নাই, যে নারীর অধিকার, স্বাধীনতায় বিশ্বাস করেন না, যে নারীকে মানুষ মনে করেন না, সে নারীর দিকে তাকায় থাকতে হবে জেতার জন‍্য। আর দিনে দিনে সেটা আরও বাড়বে। এখন আর আগের দিন নাই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন