ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি সেখানে যান। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ তিনি।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও মন্ত্রিসভার সদস্য ও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রীর চলে যাওয়ার পরপরই সাধারণ নেতাকর্মীদের জন্য সমাধিস্থলকে উন্মুক্ত করে দেওয়া হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন