ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করা হবে এবং তা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করা হবে এবং তা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন অস্ত্র ব্যবহার করা হবে এবং তা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে: ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে এবং তা দেখে বিশ্ব ‘অবাক’ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে দেশটির কয়েকজন আইনপ্রণেতা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরানের প্রত্যাহারের লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব দিতে প্রস্তুত রয়েছে তেহরান। নতুন অস্ত্রের সক্ষমতা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও দেশটির পক্ষ থেকে এর আগে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তির সক্ষমতার কথা তুলে ধরা হয়েছে।

এদিকে, ইরানের আইনপ্রণেতাদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার দাবি তুলেছেন। এ লক্ষ্যে একটি বিলও জমা দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিলটির পরবর্তী প্রক্রিয়া ও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে কাতার কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি উপসাগরীয় অঞ্চলে এমন একটি কাঠামোর আহ্বান জানিয়েছেন, যেখানে সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করা হবে এবং কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারবে না।

এদিকে ইয়েমেনের আল-জাওফ প্রদেশে হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। সেখানে সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ছাড়া হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতিকে এখনো ‘তীব্র ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করেছে একটি ব্রিটিশ সামুদ্রিক সংস্থা। সংস্থাটির মতে, স্বাধীনভাবে পরিচালিত জাহাজ চলাচল পর্যবেক্ষণ থেকে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবির তুলনায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা অনেক কম।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন